,

‘আমেরিকার জনগণ আমরা আসতেছি’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: ওসামা বিন লাদেনের ছেলে হামজা তার পিতাকে হত্যার জন্য একটি রক্তাক্ত প্রতিশোধের হুমকি দিয়েছে। বর্তমানে ২৮ বছর বয়সী হামজা গত কয়েকদিনে দুটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওগুলোতে সে জানায়, তার বাবা যেখানে শেষ হয়েছিলেন, ঠিক সেখান থেকেই তিনি শুরু করতে যাচ্ছেন।

ভিডিও বার্তায় হামজা উচ্চারণ করে, ‘আমেরিকার জনগণ আমরা আসতেছি এবং তোমরা এটা অনুভব করতে পারবে শীঘ্রই।’ উদীয়মান তারকা হিসেবে হামজার ছবি প্রায় সময়ই আল-কায়েদার পোস্টারে ব্যাবহৃত হয়। এসব ছবিতে দেখা যায়, ছোট্ট হামজা একটি কলাশনিকভ রাইফেল হাতে নিয়ে তার বাবা লাদেনের পাশে অবস্থান করছে। একজন এফবিআই এজেন্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়।

এফবিআই এজেন্ট আলি সওফান বলেন, ‘বিস্ময়করভাবে হামজা তার বাবার একেবারে প্রতিচ্ছবি। সাম্প্রতিক ভিডিও বার্তায় হামজা যেভাবে তার বক্তব্য দিয়েছে তা যেন অবিকল তার বাবার মতোই। বাক্য বিন্যাস, কথা বলার স্টাইল সবই লাদেনের মতো।’

যুক্তরাষ্ট্রের স্ট্যাট ডিপার্টমেন্ট এ বছরের শুরুতেই তৈরী সন্ত্রাসী তালিকায় হামজার নামটিকে লিপিবদ্ধ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে