,

বেলুচিস্তানে জঙ্গি হামলায় নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে শুক্রবারের ভয়াবহ নাশকতার পর এবার এলোপাথাড়ি গুলি চালিয়ে ১০ শ্রমিককে হত্যা করা হল। ঘটনাস্থল বেলুচিস্তানের অতি নিরাপত্তাজনিত এলাকা গোয়াদর বন্দর এলাকা। এখানেই চীনের সঙ্গে যৌথ উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল গড়েছে পাকিস্তান৷

পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, গোয়াদর বন্দরের কাছে একটি রাস্তায় তখন কাজ করছিলেন শ্রমিকরা। এমন সময় কয়েকজন বন্দুকধারী বাইকে চেপে এসে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তুমুল বিশৃঙ্খলার মাঝেই হামলাকারীরা পালিয়ে যায়৷ গুলিতে জখম গুরুতর দুই শ্রমিকের মৃত্যু হয়েছে স্থানীয় হাসপাতালে৷

ঘটনার জেরে বেলুচিস্তানসহ পাকিস্তানের অন্যান্য শহরে ছড়িয়েছে আতঙ্ক। শুক্রবার বালোচ প্রদেশের মাস্তুং এলাকায় প্রবল বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে টার্গেট করা হয়েছিল পাক আইন সভার ডেপুটি চেয়ারম্যান। সেই ঘটনার জের কাটতে না কাটতেই আবারও এই নাশকতা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে