,

রোহিঙ্গা নির্যাতনে উসকানি, বৌদ্ধ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

মিয়ানমারের সাত বৌদ্ধ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির পুলিশ। দেশটির ইয়াঙ্গুন শহরে স্থানীয় মুসলমানদের সঙ্গে মারামারির পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই সাতজনের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু রয়েছেন। তাঁদের একজন হলেন উ থু সিত্তা।

বিবিসির এক সংবাদে বলা হচ্ছে, সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে মিয়ানমারে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়, গত বুধবার সকালে একদল বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জাতীয়তাবাদীরা ইয়াঙ্গুনের মিঙ্গালার তং নিয়ুন্ত এলাকায় যায়। সেখানে ‘অবৈধ’ রোহিঙ্গা মুসলিমরা অবস্থান করছে বলে তারা দাবি করে। এ ঘটনায় সেখানে মারামারিতে অন্তত একজন আহত হয়। পুলিশ হুঁশিয়ারি দিয়ে গুলি ছোড়ে। এ ঘটনার পর এই গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়।

দেশটিতে প্রায় ১০ লাখ মুসলমান রয়েছে, যারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। তবে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবেই তাঁদের দেখে মিয়ানমার সরকার। তাই তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে দেশটি।

নির্যাতন থেকে বাঁচতে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা গত ছয় মাসে মিয়ানমার ছেড়ে পালিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে