,

কিম জং উনকে হত্যাচেষ্টায় সিআইএ ও দ. কেরিয়ার গোয়েন্দারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যাচেষ্টায় জড়িত রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। শুক্রবার এক বিবৃতিতে এমন অভিযোগ দায়ের করে তাদের উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে দেশটির প্রসিকিউটররা।

উত্তর কোরীয় প্রসিকিউটররা বলেন, কিম জং উনকে হত্যা করার জন্য দ. কোরিয়ার বিদায়ী গোয়েন্দা প্রধান এবং সিআইএ’র নাম না জানা কয়েকজন গুপ্তচর (মাস্টারমাইন্ড) পরিকল্পনা করে আসছে।

এর এক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, সামরিক কুচকাওয়াজসহ বড় ধরণের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান চলাকালে বায়োকেমিক্যাল, তেজস্ক্রিয় বা বিষাক্ত পদার্থের মাধ্যমে কিমকে হত্যার চিন্তা করছে মার্কিন-দ. কোরীয় গুপ্তচরেরা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, শুক্রবারের বিবৃতিতে দ. কোরীয় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) প্রধান লি বেইং-হু ও সিআইএ’র নাম না জানা মাস্টারমাইন্ডদের অভিযুক্ত করেছে উত্তর কোরীয় প্রসিকিউটররা।

লি এখনো দ. কোরিয়ার গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। যদিও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে ইন লি’র পরিবর্তে নতুন গোয়েন্দা প্রধানকে মনোনীত করেছেন। তারপরও ‘রাষ্ট্রীয়ভাবে নিকৃষ্ট ঘৃণার’ কাজে জড়িত থাকায় লিসহ সিআইএর ওইসব গুপ্তচরদের বিচারের জন্য উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে