,

ম্যাক্রোঁর দলে অর্ধেকই নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী জুনে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে ৫৭৭টি আসনের বিপরীতে ৪২৮ আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। গত শুক্রবার প্রকাশিত তালিকায় দেখা গেছে, ম্যাক্রোঁর দল রিপাবলিক অন দ্য মুভের মনোনয়ন পাওয়া প্রার্থীদের অর্ধেকই নারী।

৪২৮ প্রার্থীর ২০০ জনই রাজনীতিতে নতুন মুখ। তারা কখনো রাজনীতিক পদে আসীন ছিলেন না। প্রার্থীদের মধ্যে মাত্র ২৪ জন বিদায়ী প্রেসিডেন্ট ওঁলাদের দল সোশ্যালিস্ট পার্টির সংসদীয় সদস্য। তবে ঘোষিত এই দলে কোনো হেভিওয়েট প্রার্থী নেই।

মনোনয়নের তালিকায় তরুণদের প্রাধান্য বেশি। প্রার্থীদের গড় বয়স ৪৬। সবচেয়ে কম বয়সী প্রার্থীর বয়স মাত্র ২৪ বছর। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থীর বয়স ৭২ বছর। দেশটিতে বর্তমান পার্লামেন্ট সদস্যদের গড় বয়স ৬০ বছর।

৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র ১৩ মাস আগে দল গঠন করে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখান তিনি। আগামী রবিবার শপথ নিচ্ছেন ম্যাক্রোঁ। কিন্তু শ্রম আইন সংস্কারসহ নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকে সংসদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তাই প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও ম্যাক্রোঁ জানিয়েছেন, জুনে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন তার কাছে আরও বেশি চ্যালেঞ্জের।(টেলিগ্রাফ, দ্য গাল্ফ নিউজ, দ্য লোকাল অবলম্বনে )

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে