ফের ট্রাম্পের তোপের মুখে গণমাধ্যম

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে ফের গণমাধ্যম। এবার বেজায় চটেছেন ট্রাম্প। এমনকি গণমাধ্যমকে হুশিয়ারি দিয়েছেন এই বলে যে, মিডিয়ার বাড়াবাড়ি বন্ধ না হলে বন্ধ করে দেওয়া হবে হোয়াইট হাউজের প্রাত্যহিক প্রেস ব্রিফিং।

এবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-য়ের প্রধান পদ থেকে জেমস কোমিকে হঠাৎ সরিয়ে দেওয়ার সংবাদকে যেভাবে বিশ্বের সামনে এনেছে মার্কিন মিডিয়া তাতেই চটেছেন ট্রাম্প। তাই এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এমনকি মার্কিন প্রেসিডেন্টের রোষের মুখে পড়েছেন সদ্য প্রাক্তন এফবিআই চিফ জেমস কোমিও। তাঁকে হুমকির সুরে ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে হওয়া কথাবার্তা গোপন রাখতে। মিডিয়ার সামনে তা ফাঁস না করতে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগসূত্রের ঘটনাটি সামলাতে অসফল হয়েছিলেন কোমি। তাতে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন তিনি। কোমিকে সরানোর পরে মার্কিন প্রেসিডেন্টের কাছে কথা শোনা গিয়েছে, নতুন এক অধ্যায়ের সূচনা। নতুন এফবিআই ডিরেক্টর খোঁজার কাজ অবিলম্বে শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার