,

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২৫

news-image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাসতাং জেলায় বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। শুক্রবার জুম্মা নামাজের কিছুক্ষণ পর স্থানীয় একটি সভাস্থলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারি এই ঘটনায় আহত হয়েছেন। হায়দারি সভাস্থল ত্যাগ করার সময়ই বিস্ফোরণের ঘটে। সিনেট ডিরেক্টর কর্মকর্তা ইফতেখার মুগল বোমা হামলায় নিহত হয়েছেন।
ডন নিউজ জানায়, বোমা হামলা আত্মঘাতী নাকি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ বলছে, এটি আত্মঘাতী হামলা হতে পারে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মধ্যাহ্নভোজে অংশ নিতে অতিথিরা সভাস্থল ত্যাগ করছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিস্ফোরণের পর গুলি চালানো হয়। যখন ধোঁয়া পরিষ্কার হয় আমরা শুধু লাশ পড়ে থাকতে দেখি।’ আহতদের কোয়েটার একটি হাসপাতাল পাঠানো হয়েছে। সূত্র: ডন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে