,

২০২০ সালের মধ্যে সৌদি ছাড়তে হবে প্রবাসীদের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :২০২০ সালের মধ্যে সৌদি ছাড়তে হবে প্রবাসীদের। উপমন্ত্রী আবদুল্লাহ আল মেলফি জানিয়েছেন, সব মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্ন বিভাগকে আগামী তিন বছরের মধ্যে প্রবাসী শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে সিভিল সার্ভিস মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর সরকারি বিভিন্ন খাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল ৭০ হাজার। এক বৈঠকে আবদুল্লাহ আল মেলফি বলেছেন, ২০২০ সালের পর সৌদিতে কোনো প্রবাসী শ্রমিক থাকতে পারবেন না।

‘জব ন্যাশনালাইজেশন’ শিরোনামের একটি ওয়ার্কশপে ২০২০ সালের মধ্যে সৌদিজেশন পরিকল্পণার ওপর জোর দেওয়া হয়। সেখানেই এক বৈঠকে এসব কথা জানান আবদুল্লাহ আল মেলফি।

মন্ত্রণালয়, সরকারি বিভিন্ন স্তরের এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানব সম্পদ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন মন্ত্রী ওই বৈঠকে অংশ নেন।

মালফি বলেন, সৌদির ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম ২০২০ এবং কিংডমস ভিসন ২০৩০য়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারি চাকরি সম্পূর্ণ জাতীয়করণ।

আগামী তিন বছরের মধ্যে সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বহু প্রবাসী চাকরি হারাবেন। ফলে বাধ্য হয়ে তাদের দেশে ফিরতে হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মত সৌদি আরবেও বহু বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে এসব প্রবাসীদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে