বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

news-image

ভারতের রাজস্থান রাজ্যে ঝড়ের প্রকোপে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে চার শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে রাজস্থানের ভরতপুর জেলায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজস্থান পুলিশের সুপারিনটেন্ডেন্ট অনিল তাঙ্ক বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ১১ জন পুরুষ, সাতজন নারী ও চার শিশুকে শনাক্ত করা গেছে।

তিনি জানান, ধসে পড়া দেয়ালের সঙ্গে একটি টিনশেড বাড়ি ও কিছু খাবারের দোকান ছিল। দেয়ালটি ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে এ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। আহতদের সব রকম সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার