একই যন্ত্রে বিশুদ্ধ বাতাস, জ্বালানি উৎপাদন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাতাস পরিশোধনের ডিভাইস তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছেন বেলজিয়ান বিজ্ঞানীরা। মঙ্গলবার সাইন্স ডেইলি তাদের এক প্রতিবেদন এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের তৈরি ডিভাইসটি শুধু দূষিত বাতাস শুদ্ধই করবে না। একই সঙ্গে হাইড্রোজেনও উত্‍‌পন্ন করবে, যা জ্বালানি হিসেবে কাজে লাগানো যাবে।

জানা গেছে, এই ডিভাইসটিতে দু’টি প্রকোষ্ঠ রয়েছে। যার একটি দূষিত বাতাস পরিশুদ্ধের জন্য। অন্য প্রকোষ্ঠে বাতাস পরিশোধনের পর উত্‍‌পন্ন হাইড্রোজেন গ্যাস গিয়ে জমা হবে।ন্যানো-অনুঘটক সমৃদ্ধ বিশেষ মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ডিভাইসের প্রকোষ্ঠ দু’টির বিভাজন করা হয়েছে।

বিজ্ঞানীরা জানান, সূর্যালোকের উপস্থিতিতে ওই ন্যানো-অনুঘটকই দূষিত বাতাসকে পরিশোধন করে হাইড্রোজেন ফুয়েল তৈরি করবে। এই ন্যানো-ক্যাটালিস্টের সৌরদক্ষতা আরও কী করে বাড়িয়ে বাণিজিকভাবে কাজে লাগানো যায়, পরবর্তী ধাপে তা নিয়েই গবেষণা চলছে বেলজিয়ামের এই বিজ্ঞানীদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার