এই সব ফল খাওয়ার পর পানি খেলেই বিপদ

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :ফল খাওয়ার পর পানি খেতে নেই। ছোটবেলা থেকে মায়েদের এই কথাটা শুনেই বড় হয়েছি আমরা। আসলে সব ফল, কিছু কিছু পানি খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণ।

কলম্বিয়া এশিয়া, গাজিয়াবাদের নিউট্রিশনিস্ট অদিতি শর্মা জানালেন, যে সব ফলে পানির পরিমাণ বেশি, অর্থাত্ জলীয় ফলের সঙ্গে বা খাওয়ার ঠিক পরেই ফল খাওয়া উচিত নয়। যেমন তরমুজ, ফুটি, খরমুজ, শশা, কমলালেবু, কাকড়ি, আনারস, বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেলে তার পর পানি খাওয়া উচিত নয়।

পিএইচ মাত্রা
হজমের জন্য শরীরের নির্দিষ্ট পিএইচ মাত্রার প্রয়োজন। যে সব খাবারে পানি রয়েছে তার সঙ্গে যদি আবার জল খাওয়া হয় তা হলে পিএইচ মাত্রা কমে যায়। ফলে তা হজমে ব্যাঘাত ঘটায়। ফাইবার ও জল থাকার কারণে পেঁপে বা ফুটি জাতীয় ফল খালি পেটে খেতে বারণ করা হয়। কারণ এর ফলে পিএইচ মাত্রা কমে যেতে পারে। দিল্লির শালিমার বাগ ফর্টিস হাসপাতালের নিউট্রিশনিস্ট সিমরন সাইনি জানাচ্ছেন, খালি পেটে এই সব ফল খেলে তা পৌষ্টিকতন্ত্রে পৌঁছনোর আগেই খাদ্যনালীতেই পরিপাক শুরু হয়ে যায়। এর পর পানি খেলে শরীরের পিএইচ মাত্রা কমিয়ে দিয়ে তা হজমে ব্যাঘাত ঘটায়। এতে খাবার হজম না হওয়ায় শরীরে পুষ্টির জোগান দেওয়ার বদলে তা টক্সিনে পরিণত হয়।

ডায়েরিয়া
শশা বা তরমুজ যদি সঠিক নিয়ম মেনে খাওয়া হয় তা হলে তা হজমে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই সব ফল মলত্যাগে সাহায্য করে। যদি এই সব ফলের সঙ্গে পানি খাওয়া হয় তা হলে সেই প্রক্রিয়া অতি সক্রিয় হয়ে গিয়ে ডায়েরিয়া হয়ে যেতে পারে।

টিপস
অদিতি জানাচ্ছেন, বিপদ এড়াতে কোনও খাবারের সঙ্গেই পানি না খাওয়া ভাল। জল উত্‌সেচক পাতলা করে দিয়ে হজমে ব্যাঘাত ঘটায়। তাই খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর পানি খাওয়াই ভাল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার