,

ক্যালিফোর্নিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির

news-image

বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আমেরিকান দরুণ আদিব হাসনাতের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১টার দিকে লস এঞ্জেলেসের ১০ ফ্রিওয়েতে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। গাড়ি থেকে বের হয়ে নিজের গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে দ্রুতগামী আরেকটি গাড়ির সজোরে ধাক্কায় প্রাণ যায় আদিবের।

জানা গেছে, আত্মীয়ের বাড়িতে রাতে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ১০ ফ্রিওয়ের ভিয়া ভারডে অফর‌্যাম্পের কাছাকাছি আদিবের গাড়িসহ একাধিক গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকেই আবিদ ৯১১ কল করে এবং বন্ধু-বান্ধবসহ তার বাবাকে ফোন দেয়। এরপর ফ্রিওয়েতে গাড়ির ক্ষতি দেখার জন্য বাইরে আসলে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই আদিবের মৃত্যু হয়।

লসএঞ্জেলেস থেকে বাংলাদেশি জাহান হাসান জানান, আদিব হাসানের জন্ম লসএঞ্জেলেসে এবং তার বাবা হাবিব হাসনাত বাদল এবং মা আকলিমা হাসনাত মিলি। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার বাবা- মা শোকে নিথর। শুধু তার বাবা- মা নয়, আদিবের এই অকাল মৃত্যুতে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
আদিবের নামাজে জানাজা স্থানীয় সময় বুধবার (১০ মে) আসুজায় মসজিদ আল ফাতিহাতে জানাজার পর মনরোভিয়ার লাইভ ওক মরচুয়ারিতে দাফন করার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে