বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. কোরিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ, যেতে চান উ. কোরিয়ায়!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে ইন। আজ বুধবার সিউলে পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। শপথ নিয়েই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।

৬৪ বছর বয়সী এই মানবাধিকার আইনজীবী উদারপন্থী রাজনীতিক। দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা বাড়াতে চান তিনি। দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে বিভক্ত দেশকে আবার ঐক্যবদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ। শপথ নিয়েই তিনি জানান, সঠিক পরিস্থিতিতে ‘পিয়ংইয়ং’ (উত্তর কোরিয়ার রাজধানী) সফর করতে চান।

দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে প্রেসিডেন্ট পার্ক গিউন হে ক্ষমতা ছাড়ার পর গতকাল মঙ্গলবার আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়।

মুন জে ইন উত্তর কোরীয় একজন শরণার্থীর সন্তান। ১৯৭০–এর দশকে ছাত্র থাকা অবস্থায় তিনি সামরিক শাসক পার্ক চুং হির বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে কারাভোগ করেন। চুং হি ছিলেন পদচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হের বাবা।

বিশ্লেষকেরা বলছেন, মুন বিজয়ী হওয়ায় বেশ বেকায়দায় পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া প্রশ্নে ট্রাম্প যেখানে আক্রমণাত্মক অবস্থানে আছেন, সেখানে মুন জে ইন এ বিষয়ে বেশ নমনীয়। পিয়ংইয়ং বারংবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ