,

চীনকে চাপে রাখতে সামরিক চুক্তিতে সায় ভারত-জাপানের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জাপানের সঙ্গে সামরিক চুক্তিতে সায় দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাডাকে জেটলি বলেন, “জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি ভারত। দুই দেশ একে অপরের সামরিক বাহিনীকে সাহায্য করবে বলেও জানিয়েছেন জেটলি। জুলাইতেই আমেরিকার সঙ্গে ত্রিপাক্ষিক নৌ মহড়া করার কথা রয়েছে ভারত ও জাপানের। ”

ভারত ও জাপানের এই সম্পর্ককে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। তবে এই সমস্ত সিদ্ধান্ত যে আসলে চীনের কথা মাথায় রেখেই, সেটাই বলছেন বিশেষজ্ঞরা। ভারত ও জাপানের এই সম্পর্ক নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে চিন। অন্যদিকে নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র ও জাপানের মত প্রযুক্তিতে শক্তিশালী দেশগুলির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও একবার ঝালিয়ে নিচ্ছে ভারত।

নৌসেনার এক বিবৃতিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দেশগুলি তাদের সর্বোচ্চ শক্তি এই মহড়ায় প্রদর্শিত করছে। সাবমেরিন থেকে হামলা হলে কী করে মোকাবিলা করা হবে, কী করে মার্কিন ও জাপান সেনার সঙ্গে যুদ্ধের সময় তৎপরতার সঙ্গে যোগাযোগ করা হবে সে সবই থাকছে মহড়ায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে