বিহারে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ঝড়বৃষ্টি সময় বজ্রপাতে ১৫ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ‌

মঙ্গলবার বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বর্ষণ হল প্রায় গোটা বিহারজুড়ে। ৩৮টি জেলার মধ্যে ৩০টি জেলা থেকেই ঝড়বৃষ্টি হয়েছে। রাজ্যে জুড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ভারত সরকারের দুর্যোগ মোকাবিলা দফতর থেকে সন্ধ্যায় জানানো হয়, বিহারের প্রত্যন্ত অঞ্চল থেকেও ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আসছে। সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জনই মারা গোছেন বজ্রপাতে। বেগুসরাইয়ে দু-জন এবং দ্বারভাঙা, মধুবনি, সমস্তিপুর, মানের ও কৈমুরে একজন করে মারা গেছেন। দুর্যোগে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন।

সরকারি সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে বাড়িঘর ভেঙে পড়ার খবর আসছে। রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে রয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলো। দুর্যোগে বিদ্যুত্‍‍‌বিচ্ছিন্নও হয়ে পড়েছে কয়েকটি এলাকা। এদিকে, দানাপুরে সদ্য় তৈরি একটি সেতুও ভেঙে পড়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার