সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্পের বৈঠক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ জলবায়ু ও অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। চুক্তিটিতে তিনি থাকবেন কিনা বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধারণা হচ্ছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার জন্য ২০১৫ সালে প্যারিসে চুক্তিটি হয়। কিন্তু নির্বাচনের প্রচারকালে ট্রাম্প জলবায়ু পরিবর্তনের কারণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার বিরুদ্ধে কথা বলেন এবং চুক্তিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে গেলে তা হবে কার্বন নিঃসরণ সীমিত করার বৈশ্বিক প্রচেষ্টার ওপর বড় আঘাত।

বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান এই কার্বন নিঃসরণের কারণে জলবায়ু বিপজ্জনকভাবে পরিবর্তিত হচ্ছে। কার্বন নিঃসরণের ক্ষেত্রে বিশ্বে চীনের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। এতে জলবায়ু আশঙ্কাজনকভাবে দূষিত ও উষ্ণ হয়ে পড়ছে।

চুক্তিটির ব্যাপারে ট্রাম্পের এই দোদুল্যমানতা যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। এটা ১৯৯২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কিয়োটো প্রটোকল থেকে সরে আসার বিষয়টিকেই মনে করিয়ে দেয়।

যুক্তরাষ্ট্র কিয়োটা প্রটোকল থেকে বেরিয়ে আসায় জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণে দুই দশক অপেক্ষা করতে হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তিকে বৈশ্বিক উষ্ণতা রোধের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই