সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!

news-image

নিউজ ডেস্ক : মিরপুর থানার একটি মারামারি ও চুরির মামলায় মো. রুবেল নামে একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রুবেল আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিন নিতে গেলে হতবাক হয়ে যান সেখানকার আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। কেননা, রুবেল বলে যাকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে তার বয়স মাত্র ১০ মাস। আর ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।

শিশুটিকে গত ৩০ এপ্রিল হাজির করার পর তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালত তলব করেছেন। শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলে এবং আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। মামলাটি তদন্ত করেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম। মারুফুল বলেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কথা বলতে পারবেন না।

শিশু রুবেলের মা শামীমা আক্তার বলেন, তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে নবম শ্রেণিতে পড়ে। আর ছোট ছেলে রুবেলের বয়স ১০ মাস।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার আবুল কাশেম (৫৩), তাঁর দুই ছেলে রুবেল (৩০), তুষারসহ (১৯) ২৩ জন আসামি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর জমি দখল করতে আসেন। আসামিরা তাঁর দোচালা ঘরের টিন ভেঙে ফেলেন। ঘর থেকে সোনার চেইনসহ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে তাঁকে হুমকি দেন আসামিরা।

শিশু রুবেলকে কেন আসামি করা হলো, জানতে চাইলে বাদী হাবিবুর রহমান দাবি করেন, রুবেল নামের ৩০ বছরের একজন আসামি তাঁর বাড়িতে হামলা চালিয়েছিলেন। মামলায় ভুল করে অন্য রুবেলের পরিবর্তে আবুল কাশেমের ছেলে শিশু রুবেলকে আসামি করা হয়েছে। তিনি বলেন, এটা বড় ধরনের ভুল। তিনি চান শিশুটি হয়রানি থেকে মুক্তি পাক।

মিরপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ভুল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কেন ছয় মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা এসআই মারুফ দেবেন।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা