সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সুপ্রিম কোর্টের ৮ বিচারপতিকে কারাদণ্ড!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আটজন বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ উঠেছে। কিন্তু সে সব অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বিচারপতি কারনান পাল্টা পদক্ষেপ নিলেন। ভারতের প্রধান বিচারপতি-সহ মোট ৮ বিচারপতির বিরুদ্ধে সোমবার তিনি এ রায় ঘোষণা করেন।

তফসিলি জাতি/উপজাতিদের উপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় তিনি সুপ্রিম কোর্টের ওই বিচারপতিদের কারাদণ্ড দিয়ে দিলেন। যে ৮ বিচারপতির বিরুদ্ধে বিচারপতি কারনান রায় দিয়েছেন, তাঁরা হলেন প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এঁদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই ৭ সদস্যের বেঞ্চই বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল। সেই থেকেই বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্ঘাতের পথে হাঁটতে শুরু করেছেন। সুপ্রিম কোর্টের দেওয়া একের পর এক নির্দেশ তিনি খারিজ করছেন। দেশটির সুপ্রিম কোর্ট সম্প্রতি বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। সে নির্দেশও বিচারপতি কারনান অগ্রাহ্য করেছেন। নিজেই অভিযোগ তুলে জানিয়েছেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এবং বিচারপতি আর ভানুমতী তাঁকে কাজ করতে দিচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন