,

স্কুলব্যাগের ওজন কমাতে ফের প্রজ্ঞাপন জারি

news-image

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগসহ বই-খাতার ওজন দেহের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া যাবে না বলে ফের প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর- ডিপিই।
সোমবার ডিপিইর পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক সঞ্জয় কুমার চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ব্যাগসহ বই-খাতার ওজন তার দেহের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া যাবে না। বই-খাতা ও ব্যাগের ওজন বেশি হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে অমনোযোগী হয়ে পড়ছে। এতে শিশুরা পড়ালেখায় আগ্রহ হারিয়ে ফেলছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বই-খাতা ও ব্যাগের ওজন যাতে অধিক না হয় তা নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, প্রাথমিক স্তরের শিক্ষা প্রদান করে এমন বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, এমএমসির সদস্য, শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পুনরায় বিষয়টি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ডিসেম্বর মাসেও এমন নির্দেশনা দেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে