চীনে কয়লার খনিতে গ্যাস বিষক্রিয়ায় ১৮ শ্রমিকের মৃত্যু

news-image

চীনের হুনান প্রদেশের জিলিনকিয়াও কয়লার খনিতে বিষাক্ত গ্যাস নির্গমনের ফলে ১৮ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ৩৭ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খনী কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিলো ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে, তবে তীব্র বিষাক্ত গ্যাসের কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।
সরকারি তদন্তকারী সংস্থা গ্যাসটি সম্পর্কে গবেষনা করে দেখছে এবং পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
উদ্ধারকারী দলের প্রধান কাই ইয়োংহেং বলেছেন, উদ্ধারকারী দলের সদস্যদের খনির ভেতর আটকে পড়া আহত শ্রমিকদের উদ্ধার করতে খনিতে প্রবেশের সময় অক্সিজেন ট্যাংক বহন করতে হয়েছিলো।
চীন পৃথিবীর সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী দেশ। এখানকার কয়লা খনি গুলোতে প্রায়শই মারাতœক দূর্ঘটনা ঘটে থাকে। সূত্র : আল-জাজিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার