,

‘ট্রাম্পীয় উদ্বেগ’ নিয়ে জলবায়ু আলোচনা শুরু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশ গ্রহণ, বিশেষ করে ট্রাম্পীয় দৃষ্টিভঙ্গির বিষয়ে উদ্বেগ নিয়ে বনে শুরু হলো আলোচনা।

২০১৫ সালে ফ্রান্সের রাজধানীতে স্বাক্ষরিত অ্যাকর্ড বাস্তবায়নের নীতি প্রণয়নের উদ্দেশ্যে এ আলোচনা শুরু হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে তার দেশের নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা-সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে শিগগিরই যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেবেন। ট্রাম্প যদি সত্যিই এ ধরনের পদক্ষেপ নেন, তাহলে ঐতিহাসিক এ চুক্তির ওপর সাংঘাতিক প্রভাব পড়বে বলে মনে করেন আলোচনায় অংশগ্রহণকারী অনেক প্রতিনিধি।

জাতিসংঘের জলবায়ু আলোচনা বডির সদস্যরা মে মাসের এই আলোচনায় বড় কোনো ইস্যু তুলবেন না। তবে অনেকের আশঙ্কা, এমন সময় এ আলোচনা শুরু হলো, যখন প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো সময় চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন।

মালদ্বীপের পরিবেশ ও জ্বালানিমন্ত্রী এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোটের সভাপতি তরিক ইব্রাহিম বলেছেন, ‘এটি প্যারিস চুক্তির বিস্তারিত নিয়ে উচ্চপর্যায়ের কারিগরি ও কম ঘটনাবহুল আলোচনা। কিন্তু ওয়াশিংটন থেকে আসা বার্তা এখন আমাদের মধ্যে প্রধান বিবেচ্য।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় কিছু জাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কাসহ জলবায়ু পরিবর্তন ঠেকাতে করণীয় নিয়ে নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান করার সক্ষমতা সম্পর্কে জানানোও আমাদের কাজ।’

এদিকে, নির্বাচনী প্রচার ও প্রেসিডেন্ট হওয়ার পরও জলবায়ু পরিবর্তন নিয়ে চুক্তির বিষয়ে নেতিবাচক মন্তব্য করে আসছেন ট্রাম্প। ওবামার আমলে নেওয়া ২০৩০ সালের মধ্যে ৩২ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রাও ছেটে ফেলানোর কথা বলেছেন ট্রাম্প। এ ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তার আগ্রহ বেশি। ফলে শেষ পর্যন্ত কী হয়, তা-ই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে