,

জাপানে অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার কিতাকিউশুরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, এই ঘটনায় আহত অপর পাঁচ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলেও তারা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চার ঘণ্টা চেষ্টার পর সোমবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে কাঠের ওই দোতলা ভবনসহ পাশের একটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। সিনহুয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে