সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বন্ধের দাবিতে চীনের হুঁশিয়ারি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ কোরিয়ায় মোতায়েন বিতর্কিত মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার দাবি জানাল চীন। ‘থাড’ নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়েছে বলে ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই এহেন দাবি জানান হল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং প্রেস ব্রিফিংয়ে এমনটাই আহ্বান জানান। তিনি বলেন, এই বিষয়ে বেজিংয়ের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং পরিষ্কার।

দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করেছে চিন উল্লেখ করে তিনি আরও বলেন, সংশ্লিষ্টপক্ষগুলোকে অবিলম্বে এটি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। না হলে চীন নিজ স্বার্থ বজায় রাখার জন্য দৃঢ় ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা অজুহাতে গত বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েনে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও সিউল। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা উপেক্ষা করে এই পদক্ষেপ নেওয়া হয়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই