,

ইউটিউবে পিয়ার ‘পরান পাখি’

news-image

অনলাইন প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়ার ‘পরান পাখি’ শিরোনামের নতুন মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তানিম রহমান অংশুর পরিচালনায় রবিবার প্রকাশিত এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন গায়ক সাজ্জাদ স্বাধীন নিজেই।

এর আগে, রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ‘পরাণ পাখি’র দৃশ্যায়ন শেষ হয়। গানটি গেয়েছেন সাজ্জাদ স্বাধীন ও অরিন। কথা ও সুর সংযোজন করেছেন হুমায়ূন কবীর। আর সংগীতায়োজনে নাফিস অনি। এছাড়া ভিডিওটি প্রযোজনা করেছেন আশিক আলম।

শুধু দেশেই নয়, দেশের বাইরে মিউজিক ভিডিওতে কাজ করেছেন পিয়া। ভারতের ‘রুটস’ ব্যান্ডের ‘মোরে সাইয়া’ শীর্ষক একটি গানে মডেল হিসেবে কাজ করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের কোনো মডেল ভারতের কোনো ব্যান্ডের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো কাজ করেন। সেটির জন্য দারুণভাবে প্রশংসিতও হন পিয়া।

মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ পিয়ার। ইতোমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি।

https://youtu.be/cB-UzXyEMQM

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে