বেঠিক শ্যাম্পু ব্যবহার চুল পড়ার আসল কারণ !

news-image

 
লাইফস্টাইল ডেস্ক :চুলে কী শ্যাম্পু ব্যবহার করবেন, সে ব্যাপারে সচেতন থাকা দরকার। সে ছেলে হোক বা মেয়ে। তবে এই বিষয়ে অনেক ছেলেই উদাসীন! হাতের কাছে যে শ্যাম্পু পায়, সেটাই ব্যবহার করে। এমনটা আর করবেন না। নয়তো ঝরতে পারে আপনার চুল। মাথায় জায়গা করে নিতে পারে মস্ত বড় টাক। তাই নিজের চুলের ধরন অনুযায়ী বেছে নিন শ্যাম্পু। আপনার জন্য রইল তেমনই কিছু টিপস্। কোন চুলের জন্য কোন শ্যাম্পু ব্যবহার করবেন জেনে নিন।

ড্রাই ও ড্যামেজ চুল
আপনার চুল যদি রুক্ষ হয়, তবে বেছে নিতে পারেন, ট্রেসমি হেয়ার স্পা রেজ়ুভেনশন শ্যাম্পু। চুলের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে কার্যকরী ফল পাবেন।

তৈলাক্ত চুল
চুল এমন তেলতেলে লাগে, শ্যাম্পু করার পরও তা মনে হয় না। সবসময় চিপচিপেভাব বিরক্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করুন বিশেষভাবে পুরুষদের জন্য তৈরি রেডকেনের শ্যাম্পু।

মাথায় খুশকি
খুশকি থেকে রেহাই পেতে হাজার পরীক্ষা করতে হয়। একের পর এক শ্যাম্পু নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। তবে ফল মেলে না কোনও। ব্যবহার করতে পারেন ভিকি ডেরাসের অ্যান্টি ড্যান্ডড্রফ শ্যাম্পু।স্তন ক্যান্সারের আগাম জানান দেনে ‘স্মার্ট ব্রা’

ও্র স্তন ক্যান্সার এখন বিশ্বের অন্যতম কঠিন সমস্যা। তবে মেক্সিকোর তরুনের নতুন আবিস্কার আগাম মহিলাদের আগাম জানান দেবে এই রোগের। রোগ চিহ্নিত করার জন্য সে বানিয়ে ফেলেছে এক বিশেষ ধরণের ব্রা। যা পড়লে আগে থেকেই বুঝতে পারা যাবে স্তন ক্যান্সার শরীরে দান বাঁধছে কি না।

মেক্সিকোর তরুণের নাম জুলিয়ান রিওস ক্যান্টু। কিভাবে কাজ করবে এই স্মার্ট ব্রা? তরুনের ব্যখ্যা, “‘স্মার্ট ব্রা’-র মধ্যে সেন্সর আছে। তার ফলে কারও স্তন ক্যান্সার হলে শুরুতেই ধরা পড়বে।”সপ্তাহে মাত্র এক ঘণ্টা পরলেই এটি কাজ দেবে বলে দাবি করেছে সে। সে এও জানিয়েছে , “ব্রা’র মধ্যে রয়েছে ২০০টি সেন্সর। স্তনের রক্ত চলাচল, রঙ, তাপমাত্রা এবং আকারের বিষয়ে কম্পিউটার বা স্মার্টফোনে অ্যাপে তথ্য পেশ করে এই ব্রা।” ফলে স্তন ক্যান্সার হয়েছে কি না সহজেই জানা যায়।

হঠাৎ এমন স্মার্ট ব্রা বানানোর চিন্তা এলো কথা থেকে? জুলিয়ান জানিয়ছে, “সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত। আমার মায়েরও স্তন ক্যান্সার ছিল। মা’কে বাঁচানোর জন্য দুটি স্তনই বাদ দিতে হয়।”এরপরেই বিশেষ ব্রা তৈরির উদ্যোগ নেয় সে। তার দাবি এই উদ্যোগকে শীঘ্রই বহু মহিলার জীবন সংশয় থেকে রক্ষা করবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার