সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা আতঙ্কে অর্ধলক্ষ মানুষের গৃহত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হানওভার থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সেখানে অব্যবহৃত ৫টি বোমার সন্ধান পাওয়া গেছে যা ২য় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর ওই বোমা নিস্ক্রিয়করণের ক্ষতি এড়াতেই এই স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এটি জার্মানির ২য় বৃহত্তম স্থানান্তরের ঘটনা এবং এটি ওই শহরের এক দশমাংশ জনসংখ্যার উপর প্রভাব ফেলবে। বাসিন্দাদের পাশাপাশি ৭টি কেয়ার হোম, একটি ক্লিনিক ও একটি মহাদেশীয় টায়ার প্লান্টও সরানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সকাল ৭টা পর্যন্ত এই উদ্বাসন প্রক্রিয়া চালানো হয়। বাসিন্দারা সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাড়ি ছাড়ার সময় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিস যেমন ওষুধ সাথে করে নিতে বলা হয়েছে। এছাড়া বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যেতে বলা হয়েছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট