সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবি ফান্ড বাংলাদেশে বিনিয়োগ করবে ৭’শ মিলিয়ন দিরহাম

news-image

বাংলাদেশের ৯টি উন্নয়ন প্রকল্পে আবুধাবি ফান্ড ফর ডেভলপমেন্ট (এডিএফডি) ৭’শ মিলিয়ন দিরহাম বা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এ অর্থ বাংলাদেশ সরকারকে অনুদান ও ঋণ হিসেবে দেওয়া হবে। আর তা বিনিয়োগ হবে শিল্প, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে।
এডিএফডি’র মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুবাইদি বলেন, বাংলাদেশ সরকারকে এ অর্থ দেয়া হবে দেশটির উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে। এছাড়া ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ৬০ ভাগ অংশীদারিত্ব করছে এডিএফডি। ২০১৩ সালে এডিএফডি সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি প্রজেক্টে ১১০ মিলিয়ন দিরহাম অর্থ সহায়তা দেয়। গত বছরের মার্চ থেকে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর ২২ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো সম্প্রসারিত হবে।
এছাড়া শিকলবাহা বিদ্যুৎ প্রকল্পে সহায়তা করছে এডিএফডি। এ বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার ও উন্নয়নের কাজ শেষ হলে ঢাকায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরো বাড়বে। দি গালফ টুডে

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই