সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিমকে যেভাবে হত্যার পরিকল্পনা করেছিল সিআইএ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কিম জং উনকে হত্যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্র এমন অভিযোগ অস্বীকার করেছে। তবু নানা দেশে বিরোধীমতাবলম্বী নেতাদের গুপ্তহত্যা-উচ্ছেদের মার্কিন ইতিহাস কিন্তু ভিন্ন বার্তাই দেয়।

ভিন্নমতাবলম্বী-রাশিয়া ঘনিষ্ঠ এমন অভিযোগে বেশ কয়েকজন নেতাকে উচ্ছেদের ইতিহাস বা হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিউবার সাবেক নেতা প্রয়াত ফিদেল কাস্ত্রো।

যুক্তরাষ্ট্রের গুপ্তহত্যা ষড়যন্ত্র বারবার নস্যাৎ করে দেওয়া এই মহান নেতা একবার বিদ্রুপ করে বলেছিলেন, গুপ্তহত্যা থেকে বাঁচার কোন প্রতিযোগিতা অলিম্পিকে থাকলে, আমি স্বর্ণ পদক জিততাম।

এ বিষয়ে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা দপ্তর এক বিবৃতিতে গত শুক্রবার জানায়, সিআইএ তার পুরোনো এই (গুপ্তহত্যার ষড়যন্ত্র) পন্থা ত্যাগ করেনি। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যার ষড়যন্ত্রে হাত রয়েছে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার গোয়েন্দা সংস্থার।

বিদেশী গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত একজন নর্থ কোরিয়ান এই হত্যার প্রচেষ্টায় সরাসরি জড়িত বলেও জানায় দেশটি। প্রেসিডেন্টকে হত্যায় ব্যবহার করা হতো একধরণের জৈবরাসায়নিক পদার্থ, যাতে তেজষ্ক্রিয় ও বিষাক্ত উপাদান রয়েছে। এই বিষ মানুষের শরীরে প্রবেশের পর ছয় থেকে বারো মাস পরে কাজ করে।

নর্থ কোরিয়ার এই দাবি অস্বীকার করে সিআইএ’র একজন মুখপাত্র বলেন, অভিযোগটি উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ বেশ কয়েকজন বিশ্ব নেতাকে হত্যা এবং উচ্ছেদে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তৎপরতা অনেকটা সর্বজনবিদিতই বলা যায়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন