,

তিস্তা নিয়ে আলোচনা চলছে : অমিত শাহ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ।শনিবার আগরতলার গীতাঞ্জলি পর্যটক নিবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অমিত শাহ অভিযোগ করেছেন, ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ মদদ দিচ্ছে ত্রিপুরার ক্ষমতাসীন দল সিপিএম। শুধু নিজেদের ভোট ব্যাংক বানানোর স্বার্থেই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ সিপিএমের নেতৃত্বাধীন সরকার মদদ দিচ্ছে।

সাংবাদিকেরা তিস্তার পানিবণ্টন নিয়ে প্রশ্ন করলে অমিত শাহ শুধু বলেন, উভয় দেশের মধ্যে আলোচনা চলছে। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে।

ঠিক নয় মাস পর উত্তর-পূর্ব ভারতের একমাত্র কমিউনিস্ট শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তবে নির্বাচনী তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শনিবার দুই দিনের ত্রিপুরা সফরে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন সফরের শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে কামান দেগে অমিত শাহের অভিযোগ, দুর্নীতি, অনুন্নয়ন আর হিংসায় শুধু এগিয়ে ত্রিপুরা।

বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ পাল্টা তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে সবচেয়ে বড় সাম্প্রদায়িক শক্তি বলেও মন্তব্য করেন। ত্রিপুরায় আড়াই দশকের টানা বাম শাসনের অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদির উন্নয়ন ও বিকাশযাত্রায় শামিল হতে ত্রিপুরার মানুষও বিজেপিকে বেছে নেবে বলে দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে