সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে হাজার বছরের পুরনো নগরীর সন্ধান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্তিকদের ধারণা, এটি এক হাজার বছরের পুরনো তাং রাজত্বকালের (৬১৮-৯০৭)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রত্নতাত্তিকগণ ইয়ুনানের মিদু প্রদেশে খননকালে প্রাচীন নগরীর কয়েকটি দেয়ালের অবস্থান দেখতে পান। প্রাচীন নগরীকে চীনের সাবেক বাইইয়া নগরীর অংশ হিসেবে ধারণা করা হচ্ছে।

তাং শাসনামলের বাইইয়া নগরীর ইতিহাস প্রথম রচনা করেন সে সময়ের সেনা কর্মকর্তা ফান চুও। ফান তার লেখায় বর্ণনা করেন, বাইইয়া নগরীতে পুরনো ও নতুন শহর ছিল। উভয় শহর ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল।

কিন্ত ঐতিহাসিক ও প্রত্মতাত্ত্বিক জি লিংয়ের দাবি, এর আগে আবিষ্কৃত পুরনো শহরটি নতুন শহর থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত, যা ফান বর্ণিত তথ্য থেকে ভিন্ন।

জি লিং বলেন, যাই হোক নতুন আবিষ্কৃত ধ্বংসাবশেষ নতুন শহরের কাছাকাছি। তাই আমরা অনেকটাই নিশ্চিত এটি পুরনো শহরের ধ্বংসাবশেষ। খননকাজ চালিয়ে যাওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারব।

দেশী ও বিদেশী তথ্য-উপাত্ত ঘেঁটে বাইইয়া নগরী সম্পর্কে কম তথ্য পাওয়া গেছে। তবে প্রাপ্ত ধ্বংসাবশেষের ওপর গবেষণা করে পশ্চিম ইউনানের প্রাচীন সভ্যতা সর্ম্পকে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন