মেয়ের নাম ইভানকা রেখে তোপে সৌদি বাবা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের নামে নিজের নবজাতকের নাম ইভানকা রেখে তোপের মুখে পড়েছেন সৌদি আরবের এক বাবা।

পরে অবশ্য সালেম আল ইনেজি মেয়ের নাম পরিবর্তন করে লামা রাখেন। খবর আল-অ্যারাবিয়্যার।

সৌদির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আরারের বাসিন্দা সালেম জানান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নের চিন্তা থেকেই নবজাতকের নাম রাখেন ইভানকা।

পরে আরারের মাতৃসদন হাসপাতাল থেকে দেয়া নবজাতকের জন্মসনদ ফেসবুকে পোস্ট করেন সালেম। সেটি ভাইরাল হয়ে যায়।

এরপরই সালেমকে নিয়ে বিতর্ক শুরু হয়। সেখানে তাকে উদারবাদী এবং ইসলামে অবিশ্বাসী আখ্যা দেয়া হয়।

মেয়ের নাম ইভানকা রাখার কারণ হিসেবে সালেম জানান, তারা কয়েকজন তরুণ মিলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কন্নোয়ন নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তরুণদের চ্যালেঞ্জের জবাবে মেয়ের নাম ইভানকা রাখার বাজি ধরেন এই বাবা।

তবে শেষ পর্যন্ত তিনি মেয়ের নাম ইভানকা রাখতে পারেননি। বিদেশি নাম হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাবেন না জেনে নতুন করে মেয়ের নাম লামা রাখেন।

সালেম জানান, লামা তুর্কিদের লামিসা জাতীয় নামের সঙ্গে মিলে যায়।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সালেম বলেন, ‘আল্লাহ আমাদের মাফ করুন এবং যারা আমাকে ‘উদার’ ও ‘অবিশ্বাসী’ আখ্যা দিয়েছে, তাদের সঠিক পথ দেখাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি রক্ষণশীল মুসলিম এবং আল্লাহ ও তার রাসুলে (সা.) বিশ্বাসী মানুষ।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার