শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আন্ত:নগর ট্রেনে ছিনতাই

train-300x224বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ছিনতাই হয়েছে। রোববার সকালে ছিনতাইকারী এক শিক্ষার্থীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া মনিয়ন্দ গ্রামের শ্যামল রায়ের মেয়ে ত্রপা রায় (২১) ঢাকার উদ্দেশে আখাউড়া থেকে উপকূল একপ্রেস ট্রেনে উঠে। ট্রেনটি আখাউড়া স্টেশন অতিক্রম করার পর রেলওয়ে থানার সামনে আসা মাত্র এক ছিনতাইকারি ত্রপার গলা থেকে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে লাফিয়ে পড়ে যায়। যাত্রীরা এতে হতবম্ভ হয়ে যান। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ