,

ফ্রান্স নির্বাচন: ম্যাক্রো ও লি পেন শেষ দিনের প্রচারণায় ব্যস্ত

news-image

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা করা দুই প্রার্থী রবিবারের নির্বাচনের আগে তাদের শেষ দিনের প্রচারণায় অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। খবর এএফপি’র।

মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোন ভোটারদের কাছে টানতে রোদেজ নগরীর দক্ষিণাঞ্চল সফর করছেন। জনমত জরিপে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন।

অপরদিকে ম্যাক্রোনের প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী মেরি লি পেন বৃহস্পতিবার ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলয় ব্রিটানিতে তার শেষ দিনের প্রচারণা চালানোই ব্যস্ত আছেন।

ক্যারিবিয়ানে ম্যাক্রোর একটি গোপন ব্যাংক একাউন্ট রয়েছে অনলাইনে এমন গুজব ছড়ানোর অভিযোগে তিনি একটি মামলা করেছেন। তিনি এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। এ দুই প্রার্থীর মধ্যে বুধবার সন্ধ্যায় চূড়ান্ত টিভি বিতর্ক চলাকালে লি পেন এমন অভিযোগের কথা বলেন।

উল্লেখ্য, বুধবার টেলিভিশন বিতর্কের পর বিএএমটিভি ও এল এক্সপ্রেস পরিচালিত পৃথক জরিপে দেখা যায় ৬২ শতাংশ ভোটার ম্যাক্রোকে এবং ৩৮ শতাংশ ভোটার লি পেনকে সমর্থন জানান। -বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে