,

নির্ভয়াকে গণধর্ষণ: অভিযুক্তের মৃত্যুদণ্ড বহাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। শুক্রবার ওই ঘটনায় দোষীপ্রাপ্ত মুকেশ শিং (২৭), পবন গুপ্তা (২০), বিনয় শর্মা (২১) ও অক্ষয় ঠাকুর (২৯)-এর ফাঁসির আদেশ বহাল রাখে শীর্ষ আদালত।

এই ঘটনায় পঞ্চম ও অন্যতম অভিযুক্ত বাসচালক রাম সিং শুনানি চলাকালে তিহার জেলে বন্দি অবস্থায় আত্মহত্যা করে। এবং ষষ্ট অভিযুক্ত বিনয় কুমার দোষী সাব্যস্ত হলেও অপরাধের সময় নাবালক থাকায় তিন বছরের কারাদণ্ড দেয় নাবালক বিচার পর্ষদ (জুভেনাইল জাস্টিস বোর্ড)। ২০১৫ সালের নভেম্বর জেল থেকে মুক্তি পায় বিনয় কুমার।

শুক্রবার দুপুর ২টায় সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক মিশ্র, আর ভানুমতী ও অশোক ভূষনের যৌথ বেঞ্চ এই রায় দেন।

এদিন মাত্র সাত মিনিটের শুনানির পর নিম্ন আদালতের রায়কে সঠিক বলে জানিয়ে দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের যৌথ বেঞ্চ। শীর্ষ আদালতের তরফে এই গণধর্ষণের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে আখ্যায়িত করে বলে এই ঘটনা অত্যন্ত নৃশংস ও বর্বর ঘটনা।

শীর্ষ আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্ভয়ার বাবা ও মা। তার মা জানান ‘এটা শুধুমাত্র আমাদের পরিবারের জয় নয়, এটা প্রত্যেকটি পরিবারের জয়। তবে রায় ঘোষণায় একটু বেশি সময় লাগায় নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর বাড়ি ফেরার পথে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিকেল ছাত্রী। মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াইয়ের পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে