,

আফগানিস্তানে আরও ৫০০০ সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে আরও তিন হাজার থেকে পাঁচ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জঙ্গি সংগঠন তালেবান ও আইএসের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসনের কাছে সেনা মোতায়েনের এ আহ্বান জানানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, তালেবানের বিরুদ্ধে লড়াইরত আফগানিস্তানের সেনা এবং পুলিশ বাহিনীকে উপদেশ এবং সহায়তা দেয়ার লক্ষ্যে তিন থেকে পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের আহ্বান জানাবে পেন্টাগন। জানা গেছে, আল-কায়েদা এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধে স্পেশাল অপারেশন সেনা হিসেবে পরিচিত মার্কিন কমান্ডোদেরও দেশটিতে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। অবশ্য কতো কমান্ড মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গত ১৫ বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রায় ৮৪০০ মার্কিন সেনা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আরও পাঁচ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে