সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলে গুলি করে সোমালীয় মন্ত্রীকে খুন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সন্দেহে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী ভুল করে দেশটির এক মন্ত্রীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির রাজধানীতে নিহত হন ৩১ বছর বয়সী এ যুবক মন্ত্রী।

দেশটির কর্মকর্তারা জানান, মন্ত্রী আবদুল্লাহি শেখ আব্বাস রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে নিজের গাড়িতে থাকা অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন।

রাষ্ট্রীয় রেডিওর খবরে জানানো হয়েছে, মন্ত্রী আব্বাসের মৃত্যুর খবরে ইথিওপিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেসেন সোমালীয় প্রেসিডেন্ট।

আবদুল্লাহি শেখ আব্বাস বেড়ে উঠেছেন একটি শরণার্থী শিবিরে। তিনি বিগত নভেম্বর মাসের নির্বাচনে দেশটির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন এবং এ বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

১৯৯১ সালে দীর্ঘদিনের শাসক সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সংঘর্ষ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। ইসলামের নামে চলা এই গোষ্ঠীটি সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে যুক্ত। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট