বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে পাস নিয়ে হাহাকার

news-image

 নিজস্ব প্রতিনিধি : ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যস্ত কুমিল্লা শিক্ষাবোর্ড। কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১ লক্ষ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১৩ জন। যা মোট পরিমাণের ৫৯.০৩ শতাংশ। মূলত গণিত এবং ইংরেজী বিষেয়ে ফলাফল খারাপ হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফলে এরুপ বিপর্যয় হয়েছে। এদিকে পাসের হার কম হওয়ায় হাহাকার কুমিল্লা শিক্ষা বোর্ডে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলে কপি হস্তান্তর করেন। পরে প্রত্যেক বোর্ডের পাসের হার এবং জিপিএ ৫- এর সংখ্যা জানানো হয়। মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার সর্বনিম্ন। এ বছর এ বোর্ডে গণিতে ৩৪ হাজার ৬৮৯ ও ইংরেজিতে ২৫ হাজার ৬০৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যা বিরাট প্রভাব ফেলেছে পাসের হার হ্রাসের পেছনে। যার ফলে বিগত ৫ বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বছর এ বোর্ডে গণিত বিষয়ে পাশের হার ৮১ শতাংশ, যা গতবছর ছিল ৯২ শতাংশ এবং ইংরেজিতে পাশের হার ৮৬ শতাংশ, যা গতবছর ছিল ৯৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল