সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন বিতর্কে একে অপরকে আক্রমণ দুই প্রার্থীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দীর্ঘ ও তিক্ত প্রচারাভিযানে চূড়ান্ত পর্বের টেলিভিশন বিতর্কে দুই প্রার্থী ম্যাক্রন এবং লি পেনের কথায় একে অপরকে অপমান করতে দেখা গেছে। এসময় মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন তার প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী মেরিনা লি পেনকে নির্লজ্জ বলে উল্লেখ করেছেন। ম্যাক্রনের ভাষায়, লি পেনের কৌশল ‘মিথ্যায় পরিপূর্ণ’ এবং তিনি (লি পেন) একটি লজ্জাহীন ‘সিস্টেমের প্রিয়তম’।

যদিও নেতৃত্বের অবস্থানে একে অপরের থেকে সামান্য ব্যবধানে রয়েছেন, তবুও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে আছেন ম্যাক্রন। রবিবার নির্বাচনে দুজনেরই লক্ষ্য থাকবে অনিশ্চিত ১৮ শতাংশ ভোটারদের উপর। এই প্রথমবারের মতো দেশটির মূলধারার রাজনৈতিক দল ফ্রেঞ্চ পার্টি থেকে কোনও প্রার্থী নেই।

১৬০ মিনিটের এই বিতর্কে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে গেছেন। লি পেন তার প্রতিদ্বন্দ্বীকে ‘বর্বর বিশ্বায়নের প্রার্থী’ হিসেবে উল্লেখ করেন। ম্যাক্রনও পরে লি পেনকে ‘ভয়ঙ্কর যাজক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, লি পেন অনেক কথা বলেন কিন্তু কোনো প্রস্তাব করেন না। বিবিসি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই