এইভাবে মেকআপ করুন, ঘামে গলবে না !
লাইফস্টাইল ডেস্ক :কয়েকঘণ্টা কসরত করার পর যদি মেকআপ গলে জল হয়ে যায়, কেমন খারাপ লাগে বলুন! রূপের বারোটা তো বাজেই সেইসঙ্গে দুঃখের শেষ থাকে না।
গরমকাল হলেও বিউটি কুইনরা মেকআপ ছাড়া চলতেই পারেন না। কিন্তু ওই যে, একটু ঘাম আর অমনি মেকআপ গলে জল। তাই ইচ্ছে থাকলেও সেই ভয়ে গরমকালে মেকআপ থাকে দূরে। কিন্তু বলুন, যদি বন্ধুর বিয়ে বা বিশেষ কোনও অনুষ্ঠান থাকে বা যদি হয় নিজের বিয়ে, তা হলে কি মেকআপ করবেন না? না, এমনটা হলে একটুআধটু মেকআপ তো করতেই হবে। তাই না? তবে মেকআপ হতে হবে সয়েট-প্রুফ। যাতে ঘাম হলেও মেকআপ থাকে অটুট আর আপনাকে দেখায় সুন্দর, রইল তেমনই কিছু বিউটি টিপস্ –
প্রাইমার
মেকআপ শুরু করার আগে ত্বকের উপর ভালো করে প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার লাগালে ত্বকের উপর মেকআপ ভালো বসবে। মেকআপ অনেকসময় পর্যন্ত একইরকম থাকবে। সামান্য প্রাইমার নিয়ে ত্বকের উপর আলতো হাতে লাগিয়ে নিন।
পাউডার
গরমকালে নাকের পাশে ও ঠোঁটের উপর খুব ঘামে ভর্তি হয়ে যায়। এমনটা হলে ত্বকে হালকা টাচআপ দিন পাউডারের। ম্যাটফিনিশ কমপ্যাক্ট লাগানোর পর পাউডার পাফ দিয়ে হালকা পাউডার লাগিয়ে নিন। তা আপনার রূপে ন্যাচারাল লুক এনে দেবে।
ফাইনাল টাচআপ
মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ফাইনাল টাচ। যাতে মেকআপ অনেকসময় একইরকম থাকে, ব্যবহার করতে পারেন মেকআপ সেটিং ফিক্সার।











