,

নরেন্দ্র মোদিকে বাংলাদেশি যৌনকর্মীর টুইট

news-image

এনডিটিভি : বাংলাদেশের মেয়ে তিনি। কাজ করতেন একটি তৈরি পোশাক কারখানায়। বেতন পেতেন নয় হাজার টাকা। এই টাকায় বাবা-মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এমন সময় তাঁর এক সহকর্মী তাঁকে ১৫ হাজার টাকায় ভারতে কাজ করার প্রলোভন দেখায়।

এভাবেই ফাঁদে পড়েন বাংলাদেশি ওই পোশাককর্মী। ভারতে নিয়ে গিয়ে তাঁকে বাধ্য করা হয় যৌনকর্মে। তবে সম্প্রতি মুক্তি পান তিনি। বাংলাদেশ সরকারও তাঁকে দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়। দেশে ফেরার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে টুইটারে একটি পোস্ট করেন। সেখানে তিনি হাতে লেখা একটি চিঠির ছবি দেন।

চিঠিতে নারী বলেন, তাঁর কাছে ১০ হাজার রুপি সমপরিমাণের বাতিল নোট রয়েছে। ওই অর্থ তিনি যৌনকর্মের মাধ্যমে আয় করেন। ওই বাতিল নোটগুলো বদলে নতুন নোট দেওয়ার জন্য অনুরোধ জানান মোদির কাছে। নোটগুলো যৌনপল্লীর মালিকদের কাছে ছিল বলে পরিবর্তন করতে পারেননি বলে জানান তিনি।

ভারতে নিজের দুর্বিষহ জীবনের বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের ওই নারী বলেন, ‘আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। আমি রাজি হই (ভারতের গিয়ে চাকরির জন্য)। এরপর আমাকে মুম্বাইয়ের ভাশি নদী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে ৫০ হাজার রুপির বিনিময়ে এক নেপালি নারীর কাছে বেচে দেওয়া হয়।’

ওই নারী আরো বলেন, ‘পরে তাঁকে ব্যাঙ্গালুরু শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে যৌনকর্ম করতে বাধ্য করা হয়।’

প্রায় দেড় বছর শারীরিক ও মানসিক নির্যাতনের পর ২০১৫ সালের ডিসেম্বরে একটি উদ্ধারকারী সংগঠন মুক্ত করে ওই বাংলাদেশি নারীকে। কিন্তু তাঁর সব জিনিসপত্র ও অর্থ থেকে যায় ওই যৌনপল্লীতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে