সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবধূর নগ্ন ছবি প্রকাশ করায় দেড় মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

news-image

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের নগ্ন ছবি প্রকাশ করায় ১.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে রাজ পরিবার। বুধবার সিএনএন এ খবর প্রকাশ করেছে।

ব্রিটিশ রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের জমকালো আয়োজনে বিয়ে করেন ২০১১ সালে। তাদের বিয়ের অনুষ্ঠান বিশ্বব্যাপী উপভোগ করেছিল ২০০ কোটির বেশি দর্শক। ২০১২ সালে ক্লোজার নামক একটি ফরাসি সাময়িকী কেটের নগ্ন ছবি প্রকাশ করে।

গত মঙ্গলবার ফ্রান্সের উচ্চ আদালত ট্রাইব্যুনাল ডি নানতেরেতে এ বিষয়ে বিচার শুরু হয়েছে। এ ঘটনায় ক্লোজার সাময়িকী ও ফ্রান্সের স্থানীয় সংবাদপত্র লা প্রবিন্সের সঙ্গে জড়িত ছয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ক্লোজার নামে ব্রিটেনেও একটি সাময়িকী প্রকাশ করা হয়। তবে ফরাসি সাময়িকী ক্লোজার সঙ্গে সেটির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সিএনএন।

২০১২ সালে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন কেট-উইলিয়াম দম্পতি। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ব্যক্তিগত ভিলায় সূর্যস্লানরত অবস্থায় গোপনে তোলা কেটের ছবি প্রকাশ করে সাময়িকীটি। শুধু তাই নয়, তারা উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার বিতর্কিত সম্পর্ক নিয়েও ওই সময় চটকদার খবর প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই