,

কিমের ‘নির্দেশ পেলেই’ পরমাণু বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ পেলে যেকোনো মুহূর্তে এবং যেকোনো জায়গায় পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। গত মঙ্গলবার বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

আঘাত হানার আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড (টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স – টিএইচএএডি) স্থাপন করে আমেরিকা। এতে আমেরিকাকে ব্যয় করতে হয়েছে এক বিলিয়ন ডলার।

তার জবাবেই উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, পরমাণু শক্তিকে পুরোপুরিভাবে ব্যবহার করতে তারা প্রস্তুত। এ বিস্ফোরণ যে কোনো মুহূর্তে এবং যে কোনো জায়গায় ঘটতে পারে।

আমেরিকার অনবরত হুমকির মুখেই গত শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে সেটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা অবশ্য এও জানিয়েছে, এটি নতুন ধরনের কোনো অস্ত্রের সফল পরীক্ষাও হতে পারে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসময় হুমকি দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে