,

উত্তর কোরিয়ার উপর নজর রাখছে আমেরিকার GLOBAL HAWK

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া-আমেরিকা যুদ্ধ। তারই জের ধরে প্রতিপক্ষকে নজরে রাখতে এবার নয়া ব্যবস্থা নিল আমেরিকা। বেশি উচ্চতায় উড়তে সক্ষম গোয়েন্দা ড্রোন জাপানে মোতায়েন করেছে দেশটি। উত্তর কোরিয়া বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর লক্ষ্যে এই ড্রোন মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনের উড্ডয়ন এবং অবতরণ নিয়ন্ত্রণ করা হবে ইয়োকোতা বিমান ঘাঁটি থেকে। কিন্তু প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছানোর পর এ ড্রোন দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর কাজ নিয়ন্ত্রণ হবে আমেরিকার মূল ভূখণ্ড থেকে। এছাড়া আরও চারটি আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন এবং ১১০ জন কর্মী শিগগিরই জাপানে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। জাপানের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোন ও কর্মী বাহিনী দেশটিতে মোতায়েন করা হচ্ছে বলে দাবি করেছে আমেরিকা।

জানা গেছে, সোমবার শেষ বেলায় আরকিউ-৪ গ্লোবাল হক নামের এ ড্রোন টোকিওর ইয়োকোতা বিমান ঘাঁটিতে পৌঁছায়। ১৫ কিলোমিটার বা তার চেয়ে উচ্চতা থেকে তথ্য সংগ্রহের ক্ষমতা আছে আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনের। অবশ্য হামলা চালানোর ক্ষমতা এ ড্রোনের নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে