,

প্রেসিডেন্টের নতুন সংবিধানের প্রস্তাব, বিক্ষোভে উত্তাল ভেনিজুয়েলা

news-image
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নতুন সংবিধান তৈরির প্রস্তাবে আবারো বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটি। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বিক্ষোভরত সরকারবিরোধীরা দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে আসছে।
বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখায় রাজধানী কারাকাস প্রায় অচল হয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত এক মাসের বিক্ষোভে ভেনিজুয়েলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মন্তব্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মাদুরো নতুন সংবিধানের পরিকল্পনা করেছেন। তবে প্রতিবেশী দেশ ব্রাজিল এটিকে ‘গণ-অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।
অবশ্য বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলেস বলছেন, নির্বাচন যেন না হয়, সেটাই তার (মাদুরো) ঘোষণার মূল উদ্দেশ্য। মাদুরোর এই উদ্দেশ্য প্রতিহত করতে বিক্ষোভকারীরা ভেনিজুয়েলার রাস্তাতেই থাকবে বলে ঘোষণা দেন তিনি।
ভেনিজুয়েলায় গত কয়েক বছর ধরেই ভয়াবহ খাদ্যাভাব এবং মুদ্রাস্ফীতি চলছে। আর সেজন্য প্রেসিডেন্ট মাদুরোকে দায়ী করে বিরোধীদলগুলো। বুধবারের জন্যও বিশাল একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাপ্রিলেসকে হারিয়ে জয়ী হন বামপন্থী নিকোলাস মাদুরো। গত মাসে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্রিলেসকে মিরান্দা রাজ্যের গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার দাবি এ বহিষ্কারাদেশ ‘অসাংবিধানিক’। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে