এবার ঘুমালে কমবে ওজন!

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :দিন দিন বাড়ছে কাজের চাপ, মানসিক অশান্তি এবং ক্লান্তি। সেই সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত ওজন নিয়েও চিন্তা। বর্তমান সময়ে নিজের ওজন নিয়ে প্রত্যেকটি মানুষই কম-বেশি চিন্তিত। কেউ খাওয়া-দাওয়ার উপর নিয়ন্ত্রণ আনছেন, আবার কেউ ছুটছেন জিমে। তবে মাঝে মধ্যেই সময়ের অভাবে কিংবা তাড়াহুড়োয় এগুলির দিকে নজর দেওয়া হয় না। সেক্ষেত্রে ওজন আর কমবেই বা কীভাবে? বহুদিন ধরেই বিশেষজ্ঞরা বলে এসেছেন খাওয়া-দাওয়া, শরীরচর্চার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ঘুমও একজন মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কমিয়ে দেবে মানসিক চিন্তা, ক্লান্তি এবং শরীরের বাড়তি ওজনও।

এবার সেই কথাকে সত্যি করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে ‘ডেভিড লয়েড ক্লাবস’ নামে ব্রিটেনের একটি হেলথ ক্লাব। এজন্য তাঁরা নিয়ে এসেছেন ন্যাপারসাইজ(Napercise) নামে একধরনের ব্যায়াম। এজন্য ওই ক্লাবটির তরফ থেকে বিছানা, বালিশ সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। এই ব্যায়ামে একজন ব্যক্তিকে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ঘুমাতে হবে। আর তাতেই নাকি ওই ব্যক্তির যাবতীয় চিন্তা দূর হবে, মনও ভালো হয়ে যাবে। এর পাশাপাশি শরীরের অযাচিত ক্যালোরিও নষ্ট হবে বলে জানা গিয়েছে।

ক্যাথরিন পিঙ্কহ্যাম নামে এক বিশেষজ্ঞের মতে, ‘মানুষ যতটা ভাবে, ঘুম তার থেকেও বেশি জরুরি। কম ঘুম শুধু অল্পেতে ক্লান্ত হয়ে যাওয়া কিংবা মনসংযোগে ব্যাঘাত ঘটায় তা নয়, আমাদের শারিরীক ও মানসিক ভাবেও অনেকটাই দুর্বল করে দেয়।’ ‘ডেভিড লয়েড ক্লাবস’-এর এর মুখপাত্র বলেন, ‘সমীক্ষা অনুযায়ী ৮৬ শতাংশ মা-বাবারাই অভিযোগ করেন যে, তাঁরা অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ছেন। আর রাতের বেলা ভাল ঘুম না হলে সেটা শারিরীক এবং মানসিকভাবে আমাদের ক্ষতি করে।’

অনেকের উপরেই ওই সংস্থাটি সমীক্ষা চালিয়েছে। তাঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষই জানিয়েছেন, ভালমতো ঘুম না হওয়ার ফলে প্রতিদিন তাঁদের নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। চলতি সপ্তাহেই ‘ডেভিড লয়েড ক্লাবস’-এর পক্ষ থেকে একটি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে অনেকে অংশ নিয়েছিল। তাই তারা ভাবছে আগামী দিনে গ্রেট ব্রিটেন জুড়ে ন্যাপারসাইজ(Napercise) চালু করতে। একটি সমীক্ষা অনুযায়ী, যাঁদের দিনে একবার ৪৫ মিনিট করে ঘুমানোর অভ্যেস রয়েছে তাঁরা বাকিদের তুলনায় অনেক ভালভাবে নিজেদের কাজ করতে পারেন। ভেবে দেখুন আপনিও এই ন্যাপারসাইজ(Napercise) নেবেন কিনা? যাতে কাজের চাপ, চিন্তার পাশাপাশি খানিকটা ওজনও কমানো যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার