বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজাব না পরেই সৌদি আরবে অ্যাঙ্গেলা মেরকেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জনসম্মুখে বোরকা ও হিজাব পরার ব্যাপারে সৌদি আরবের নিয়ম ভঙ্গ করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি গতকাল রোববার সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদি বাদশার সঙ্গে হিজাব না পরেই দেখা করেছেন মেরকেল। যদিও দেশটিতে জনসম্মুখে কোনো নারী এলে তাদের বোরকা ও হিজাব পরেই আসতে হয়। সেই নিয়ম মানেননি মেরকেল।

গতকাল অ্যাঙ্গেলা মেরকেল সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। সেখানে তাঁকে অভিবাদন জানান সৌদি বাদশা সালমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপের যাওয়া অভিবাসীদের বিষয়ে কথা বলতে মেরকেল সৌদি আরব সফর গেছেন।
যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকার খবরে বলা হয়, সৌদি আরবে নিয়ম অনুযায়ী কোনো নারী জনসম্মুখে এলে তাঁকে হিজাব পরে ও চুল ঢেকে আসতে হয়। কিন্তু দেশটিতে সফরে গেলেও মেরকেল সেই নিয়ম ভঙ্গ করেছেন।

শুধু মেরকেল নন, এর আগেও অনেকেই ওই নিয়ম ভঙ্গ করেছেন। তাঁরা হলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা।

ডেইলি মেইলের খবরে উল্লেখ করা হয়, জার্মানিতে বোরকা বন্ধ করতে যাচ্ছেন মেরকেল। গত ডিসেম্বরে মেরকেল তাঁর বোরকা বন্ধের পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর