সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘উত্তেজক’ পোশাকের অজুহাতে টুর্নামেন্ট থেকে বাদ ১২ বছরের কিশোরী!

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ক্রীড়াঙ্গনে পোশাক নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। এতদিন হিজাব পড়ায় বেশ কয়েকজন প্রতিযোগীকে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট থেকে বাদ দেওয়া মিডিয়ায় এসেছিল। এবার শোনা গেল ‘উত্তেজক পোশাক’ পরায় প্রতিযোগিদে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনা। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। আর যাকে বাদ দেওয়া হয়েছে তার বয়স মাত্র ১২ বছর!

মালয়েশিয়ায় ন্যাশানাল স্কুল চেস চ্যাম্পিয়নশিপে ঘটেছে এই ঘটনা। হাঁটুর ওপর পর্যন্ত পোশাক পরার জন্য দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাঝপথেই ১২ বছরের এক কিশোরীকে ছেঁটে ফেললেন সংগঠকরা। তার পোশাক নাকি একটু বেশি আকর্ষণীয় ও উত্তেজক। এ প্রসঙ্গে টুর্নামেন্টের ডিরেক্টর বলেন, “ওর পোশাক একটু বেশি আকর্ষণীয় ছিল। তাই ওকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ”

কিন্তু অদ্ভুত এই ফতোয়ায় স্তম্ভিত দেশটির খ্যাতনামা দাবা প্রশিক্ষক কুশল কন্দর। ঘটনাটির প্রতিবাদ করে তিনি বলেছেন, “এই ঘটনায় আমি খুবই হতাশ। কারণ ফিডের নিয়মে পোশাক নিয়ে কিছুই বলা নেই। সত্যিই আমরা কোন দুনিয়ায় বাস করছি! আমি মালয়েশিয়ায় প্রায় দু’দশক আছি। কিন্তু এরকম ঘটনা এই প্রথম। টুর্নামেন্টের মাঝপথে এইভাবে এক প্রতিযোগীকে বাইরে বের করে দেওয়া চূড়ান্ত লজ্জাজনক। ”

ঘটনাটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ১২ বছরের একটি কিশোরীকে দেখেও মানুষের মনে অন্য অনুভূতি হতে পারে তা অবাক করছে একবিংশ শতাব্দীর আধুনিক মানুষকে। আর যে পোশাককে ‘উত্তেজক’ বলা হয়েছে, তা আসলেই উত্তেজক কিনা আলোচনার কেন্দ্রে আছে সেটাও। ইতিমধ্যে পোশাকটি পরিহিত অবস্থায় মেয়েটির ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা