সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকায়ও সামরিক শক্তি বাড়াচ্ছে আরব আমিরাত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মধ্যপ্রাচ্য ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাত বা ইউএএই তার সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়িয়ে চলেছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে।

আমেরিকা ভিত্তিক অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি জানিয়েছে, আফগানিস্তান এবং ইয়েমেনে বিশেষ বাহিনী মোতায়েন করার পর আরব আমিরাত আফ্রিকা মহাদেশেও তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ২০১৫ সালের মার্চ থেকে মার্কিন সমর্থনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে সৌদি আরব। আরব আমিরাতও সৌদি আগ্রাসনে যোগ দিয়েছে। পদত্যাগী প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য এ হামলা চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত আরব সাগরে অবস্থিত কৌশলগত সোকোট্রা দ্বীপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি এই দ্বীপটি আরব এ রাষ্ট্রটির কাছে একশো বছরের জন্য ইজারা দিয়েছেন।

এছাড়া, আরব আমিরাত ইরিত্রিয়ার আসাব বন্দরেও সামরিক ঘাঁটি নির্মান করছে বলেও আমেরিকা ভিত্তিক বেসামরিক গোয়েন্দা সংস্থা ‘স্ট্র্যাটফোর’ জানিয়েছে। এদিকে, আরেক আফ্রিকান দেশ লিবিয়ার পূর্ব অংশে অবস্থিত একটি বিমান ঘাঁটি থেকে দেশটির বিভিন্ন অংশে বিমান হামলা চালাচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন