সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিম জং উন একজন ‘স্মার্ট কুকি’ : ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয় নেতা কিম জং উনকে ‘প্রিটি স্মার্ট কুকি’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় ট্রাম্প বলেন, কিছু ‘শক্তিমান লোকের’ সঙ্গে পাল্লা দিয়ে ক্ষমতা প্রদর্শন ছাড়াও এই তরুণ বয়সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কিম বেশ পরিচিতি পেয়েছেন। সাম্প্রতিক উত্তর কেরিয়া-মার্কিন পরমাণু কর্মসূচী নিয়ে বেড়ে উঠা চাপা উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, কিম নিজের ইচ্ছাতেই এসব করছে কিনা সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার দুই বছর পর আপন চাচার মৃত্যুদণ্ড কার্যকর করেন কিম। তাছাড়া, মালয়েশিয়ায় নিজের সৎ ভাইকে হত্যা কিমের নির্দেশেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিম সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মানুষ বলছে, তার বিবেক আছে কি? তবে আমি মনে করি নেই। বাবা মারা যাওয়ার পর সে ২৬-২৭ বছরের যুবক ছিলো। তারপরও সে দেশটির ক্ষমতাবান জেনারেল ও অন্যান্য শক্তিশালী মানুষদের খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে।’

খুব অল্প বয়সেই অনেক ক্ষমতার অধিকারী হয়েছে সে। অনেকেই হয়তো তার ক্ষমতা কেড়ে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু সে খুব দক্ষতার সঙ্গে সবকিছু ঠিকঠাক করে এগুচ্ছে। এক্ষেত্রে বলতে হয় সে খুব ‘স্মার্ট কুকি’। গত দুই সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার পরপর দুবার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সিবিএসের সঙ্গে আলাপকালে শনিবার নিভৃতকামী দেশটির এই কমিউনিস্ট নেতা কিম জং উনকে নিয়ে এসব বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি