,

ইতালির ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ফিরে পেলেন রেনজি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজিইতালির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ফিরে পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। রবিবার অনুষ্ঠিত প্রাইমারিতে দলের সমর্থকদের ভোটে পুনরায় নেতৃত্ব পেলেন তিনি। এ জয়ে রেনজি আবারও দেশটির জাতীয় রাজনীতির আলোচনায় সামনে নিয়ে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনেক পেছনে ফেলে বড় ব্যবধানে জয়ী হয়েছে রেনজি। মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। রেনজি দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনমন্ত্রী আন্দ্রেয়া ওরলান্দো ও আঞ্চলিক গভর্নর মিচেলি এমিলিয়ানো।

জয়ের পর সামাজিকমাধ্যমে রেনজি লিখেছেন, এটা অনেক বড় দায়িত্ব। যেসব নারী-পুরুষ ইতালির ওপর আস্থা রাখেন তাদের আন্তরিক ধন্যবাদ।

রেনজি এখন ২০১৮ সালের মে অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতালিয়ানরা সার্বিকভাবে সাংবিধানিক গণভোট প্রত্যাখান করলে রেনজি (৪২) গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ডিসেম্বরের ভোটের পর এবং নিজ দল মধ্য-বামপন্থী পার্টির বাম অংশের বিরোধিতার সম্মুখীন হলে রেনজি ফেব্রুয়ারিতে দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। লক্ষ্য ছিল ভবিষ্যত নির্বাচনে নিজের বৈধতাকে পুনরায় অর্জন করা। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে